ঢাকাWednesday , 24 November 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি

Link Copied!

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

বুধবার দুপুরে দলীয় কার্যালয় থেকে দক্ষিণ জেলা বিএনপি এবং উত্তর জেলা বিএনপি মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এবং জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হকের নিকট স্মারকলিপি প্রদান করে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম-আহবায়ক জাকির হোসন বাবলু, যুগ্ম-আহবায়ক ফকরউদ্দিন আহমদ বাচ্চু, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, যুগ্ম-আহবায়ক আবুল বাসার আকন্দ ও কামরুজ্জামান লিটন।

এসময় মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর শাখার যুগ্ম-আহবাযয়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, শরাফউদ্দিন কোহিনুর ও শামীম আজাদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, ছাত্রদলের মাহবুবুর রহমান রানা, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরু ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, কৃষকদলের জেলা সভাপতি সাদেকুর রহমান, শ্রমিকদলের জেলা সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।