ঢাকাTuesday , 20 July 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশি নিরাপত্তায় ময়মনসিংহেও অনুষ্ঠিত হলো ঈদ-উল আযহার নামাজ

Link Copied!

বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা ও শরীয়তপুরের কিছু এলাকার মতো ময়মনসিংহেও অনুষ্ঠিত হলো ঈদ-উল আযহার নামাজ। তবে এক দিন আগে অনুষ্ঠিত হওয়া এই ঈ‌দের জামা‌তের নিরাপত্তায় ঈদগাহ মা‌ঠে পু‌লিশ উপ‌স্থিত ছিল।

জানা যায়, ময়মন‌সিং‌হের চর ঝাউগরা সু‌রেশ্বরী দরবার শরী‌ফের কিছু ভক্ত প‌বিত্র ঈদ-উল আযহার নামাজ আদায় ক‌রে‌ছে । সি‌টি ক‌র্পো‌রেশন এলাকার ৩৩নং ওয়া‌র্ডে সা‌দির ফ‌কি‌রের মাজার শরীফ পাঙ্গনে ঈ‌দের জামাতটি অনু‌ষ্ঠিত হয় । নামাজ পড়া হয় আজ ২০ জুলাই সকাল ১০টায় । জামা‌তের ইমাম‌তি ক‌রেন হা‌ফেজ মাওলানা নূরুল হক । জামা‌তে সু‌রেশ্বর দরবার শরী‌ফের ক‌য়েকশত বক্তবৃন্দ নামাজ আদায় ক‌রে । ভক্তবৃ‌ন্দের ক‌য়েকজ‌নের সা‌থে কথা ব‌লে জানা যায়, সু‌রেশ্বর দরবা‌রের ভক্তবৃন্দ প্রতিবছরই সৌদি আর‌বকে অনুসরন ক‌রে ঈদ উদযাপন ক‌রে ।

এক‌দিন আ‌গে ঈদ উদযাপ‌নের কারণ জান‌তে চাই‌লে ব‌লেন, সৌ‌দি আর‌বের সা‌থে মিল রে‌খে সু‌রেশ্বরী দরবার শরী‌ফের নি‌র্দেশক্রমে ঈদ উদযাপন করা হ‌চ্ছে ।

তপু ইসলাম না‌মের একজন জানান,সু‌রেশ্বর দরবার শরী‌ফের প্রতি‌টি খানকা শরী‌ফে আজকে ঈদের নামাজ আদায় করা হ‌চ্ছে ।

ত‌বে বুধবার সারা দে‌শের সা‌থে মিল রে‌খে কুরবানী করা হ‌বে ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।