ঢাকাWednesday , 5 January 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়া দেখে নারীর মৃত্যু

Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ দৃশ্য দেখে এক নারী স্ট্রোক করে মারা গেছেন।

মারা যাওয়া ওই নারীর নাম সুমেলা খাতুন (৫০)। তিনি স্থানীয় চরডালুটিয়া গ্রামের মো. মাহাতাব আলীর স্ত্রী।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, দৌলতপুর উপজেলায় দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ভোটকেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকা সুমেলা এই দৃশ্য দেখে স্ট্রোক করেন। পরে তাকে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি সো. জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।