ঢাকাThursday , 31 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Link Copied!

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে জেলার সদর উপজেলার নন্দনপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এসময় আরো দুই যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হোসেন সরকার জানান, সকালে একটি সিএনজি বিশ্বরোড থেকে যাত্রী নিয়ে জেলা সদরের দিকে যাচ্ছিল। এসময় নন্দনপুরে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪০ বছর বয়সের এক পুরুষ যাত্রী নিহত হয়। এসময় আহত হয় আরো দুইজন।

তিনি আরো জানান, নিহতের লাশ ও দুইটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে খাঁটিহাতা হাইওয়ে থানায় রাখা আছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।