ঢাকাWednesday , 22 September 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎস্পর্শে ময়মনসিংহের যুবকের মৃত্যু

Link Copied!

রাজধানীতে বিদ্যুৎস্পর্শে মেহেদী হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মেহেদী হাসান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হেলাল উদ্দিনের ছেলে।

বুধবার সকালে আফতাবনগর আড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন মেহেদী। সকালে ওয়েলডিং মেশিন দিয়ে পাইলিংয়ের পাইপ ঝালাই করছিলেন তিনি।

সেখানে বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।