ঢাকাMonday , 1 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেপালে ঝড়ে অন্তত ২৫ জনের মৃত্যু, আহত কয়েকশ’

Link Copied!

নেপালের দক্ষিণাঞ্চলে ঝড়ে অন্তত ২৫ জনের মৃত্যু ও কয়েকশ লোক আহত হয়েছে। এতে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, গাছপালা ও বৈদ্যুতিক তারের খুঁটি উপড়ে গেছে।

আজ দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

বারা পুলিশের প্রধান সানু রাম ভাট্টারাই বলেন, রোববার রাতে বারা জেলা ও এর আশপাশের এলাকায় বজ্রপাতসহ প্রচ- শক্তিশালী ঝড় আঘাত হানে।
তিনি আরো বলেন, ‘ঝড়ের আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু ও আরো অনেক লোক আহত হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় তল্লাশী ও উদ্ধার কর্মীদের মোতায়েন করা হয়েছে।’

মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ঝড়ে ২৫ জনের মৃত্যু ও প্রায় ৪শ’ লোকের আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24