স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইলে পরকীয়ায় বাঁধা দেয়ায় আত্নহত্যা করেছে এক গার্মেন্টস কর্মী।
জানা যায়, পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে বিষপানে আতহত্যার চেষ্টা করে গার্মেন্টস কর্মী রুবেল মিয়া (৩০)। পরে স্ত্রীর বাড়ির লোকজন নান্দাইল হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্ত্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষনা করে। রুবেল মিয়া পূর্বধলা উপজেলার সজিম উদ্দিনের পুত্র।রুবেল মিয়া উপজেলা চন্ডীপাশা এলাকায় টার্গেট গ্রুপের গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করতো।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



