ঢাকাSaturday , 16 October 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বিশ্ববিদ্যালয়ের আশেপাশের হোটেলে খাবারের দাম দ্বিগুণ

Link Copied!

রাত পোহালেই সারাদেশে শুরু হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা । পরীক্ষার অন্যতম কেন্দ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। ইতোমধ্যে দেশের বিভিন্ন দূরবর্তী স্থান থেকে পরীক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছে। এই সুযোগে শিক্ষার্থীদের পকেট কাটতে উঠে-পড়ে লেগেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের হোটেল ব্যবসায়ীরা । স্বাভাবিক সময়ের চেয়ে অধিক দামে খাবার বিক্রয়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে । এতে বিপাকে পড়েছে দূর থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ।

সরেজমিনে পরিদর্শন করে জানা গিয়েছে , প্রায় দ্বিগুণ মূল্য রাখা হচ্ছে প্রতিটি খাবারের । ডিম ,মাছ , মুরগি , গরুর গোশত সহ প্রতিটি খাবারের তালিকা মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করা হয়েছে । এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বারবার সতর্ক করলেও তা কানেই নিচ্ছেন না হোটেল মালিকরা । প্রতিটি হোটেলে খাবারের যথার্থ মূল্য তালিকা রাখার নির্দেশনা থাকলেও , অধিকাংশ হোটেলে নেই মূল্য তালিকা সংবলিত চার্ট ।

খাবারের মূল্য বৃদ্ধির বিষয়টি কিভাবে দেখছেন এবং এ বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন ? এমন প্রশ্নের জবাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জল কুমার প্রধান বলেন, “খাবারের মূল্য বৃদ্ধির বিষয়ে আমরা ইতোমধ্যেই অবগত হয়েছি এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছি । ভর্তি পরীক্ষার সময় খাবারের মূল্য বৃদ্ধি না করার জন্য আমরা আগেই হোটেল মালিকদের অনুরোধ জানিয়েছি । বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি হোটেলগুলো পরিদর্শনে যাবে এবং সবকিছু পর্যবেক্ষণ প্রয়োজনীয় পদক্ষেপ গ্ৰহণ করবে।”

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।