ঢাকাWednesday , 12 January 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাকে করোনার রেড জোন ঘোষণা

Link Copied!

কোভিড-১৯ এর উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই উচ্চ ঝুঁকি বিবেচনায় ঢাকাসহ রাঙ্গামাটি জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এছাড়া ৬ টি জেলাকে হলুদ জোন এবং ৫৪ টি জেলাকে গ্রিন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

মধ্যম ঝুঁকির হলুদ জোন হিসেবে যেসব জেলা ঘোষণা করা হয়েছে-সেগুলো হচ্ছে-রাজশাহী, নাটোর, রংপুর, যশোর, লালমনিরহাট ও দিনাজপুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঢাকা ও রাঙ্গামাটিতে সংক্রমণের হার ১০ থেকে ১৯ শতাংশ।

আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে। মধ্যম পর্যায়ের ঝুঁকিতে থাকা ৬ জেলায় করোনা সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে।

আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে বলে জানায় অধিদপ্তর।

বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন বা লাল, হলুদ ও সবুজ – এই তিন ভাগে ভাগ করে থাকে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে।

এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আজ দেশে দেশে ১১ দফা বিধিনিষেধ শুরু হয়েছে। যাত্রীবাহী বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। সভা-সমাবেশ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24