ঢাকাSaturday , 23 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগ টুর্নামেন্ট উদ্বোধন

Link Copied!

Jamalpur Sportsঅনাড়ম্বর পরিবেশে জামালপুরে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগ টুর্নামেন্ট। সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

শনিবার ( ২৩ জানুয়ারী) বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সফিউর রহমান । এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মুক্তা, সিবলী নোমান ইদ্রিস, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন লিটন, সদস্য অধ্যাপক আলতাফ হোসেন, আখতারুজ্জামান আওয়াল, রজব আলী, শরিফুল ইসলাম ঝোকন, মাহবুবুর রহমান মানিক, আসমত উল্লাহ, নাজমুল হাসান রাজিব, তারিকুল ইসলাম পাপ্পু, সোলায়মান শেখ, আরিফুল হক সোহাগ প্রমূখ। উক্ত খেলার সার্বিক দায়িত্বে রয়েছেন বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগ টুর্নামেন্টের আহবায়ক এড. রফিকুল আলম ও সদস্য সচিব সোহেল রানা । উদ্বোধনী খেলা হয়েছে ‘ক’ গ্রুপের মোহামেডান স্পোটিং ক্লাব এবং ফ্রেন্ডস ক্লাব দলের মধ্যে। সরাসরি ৩-০ সেটে মোহামেডান স্পোটিং ক্লাব বিজয়ী হয়েছে। মোহামেডান স্পোটিং ক্লাবের দলনেতা ছিলেন সামছুল আলম মাসুদ এবং ফ্রেন্ডস ক্লাবের দলনেতা ছিলেন রিয়াজুল ইসলাম রনি।

প্রসঙ্গত, চারটি গ্রুপে মোট ১৫ টি দল বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগে অংশগ্রহণ করছে। রোববার ( ২৪ জানুয়ারী) দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২ টায় ‘গ’ গ্রুপের স্পর্শ ক্রীড়া চক্র এবং আমলাপাড়া বয়েস ক্লাবের মধ্যে। অন্যটি বিকাল সাড়ে ৩ টায় ‘খ’ গ্রুপের স্পন্দন স্পোটিং ক্লাব এবং রশীদপুর ক্রীড়া চক্রের মধ্যে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।