ঢাকাTuesday , 19 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চীনে খনিতে বিস্ফোরণে নিহত ১৫

Link Copied!

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে এক কয়লা খনিতে বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সোমবার দুপুরের পর ওই খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ হয়। এতে ১৫ জন নিহতের পাশাপাশি আরো নয়জন আহত হয়েছেন। শাংজি পিনজিয়াও ফেনজিয়ান কোয়েল অ্যান্ড কোক গ্রুপ কর্পোরেশনের মালিকানাধীন একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে।

সিনহুয়ার খবরে বলা হয়, সোমবার বিস্ফোরণের সময় খনির ভূগর্ভে ৩৫ জন খনি শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে মাত্র ১১ জন বেরিয়ে আসতে সক্ষম হন। সিনহুয়া আরো জানায়, আহত খনি শ্রমিকদের অবস্থা স্থিতিশীল রয়েছে। কর্তৃপক্ষ এ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনার কারণে চীনে প্রায়ই ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটে থাকে।

সিনহুয়ার খবরে বলা হয়, গত সপ্তাহে এক বৈঠকে স্টেট কাউন্সিল (চীনের কেবিনেট পরিষদ) কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থার আরো উন্নয়নে উৎপাদন সংক্রান্ত নিরাপত্তা বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। সূত্র : বাসস।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।