ঢাকাTuesday , 30 October 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খাশোগির লাশ ফেরত চাইলেন বাগদত্তা হেতিস

Link Copied!

তুরস্কের ইস্তাম্বুল নগরীর সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাশোগির লাশ ফেরত চেয়েছেন তার বাগদত্তা হেতিস চেঙ্গিস। সোমবার লন্ডনে খাশোগির স্মরণে আয়োজিত শোকসভায় আবেগঘন বক্তব্যে হেতিস খাশোগির হত্যাকারীদের পাশাপাশি হত্যার নির্দেশদাতাদেরও শাস্তি দাবি করেছেন তিনি।

মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর ও আল শার্ক ফোরাম জামাল খাশোগিকে নিয়ে সোমবার লন্ডনে একটি শোকসভার আয়োজন করে। ওই সভায়ই বক্তব্য দেন তার বাগদত্তা হেতিস। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি তার (খাশোগির) লাশ কোথায় আছে সৌদি আরব তা জানে। তাদের আমার দাবির জবাব দেওয়া উচিত। এটা শুধু একজন বাগদত্তার দাবিই নয়, এটা একটি মানবিক ও ইসলামি দাবিও’।

তিনি আরও বলেন, ‘এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য আমি রাজনৈতিক নেতাদের ভূমিকা দেখতে চাই’।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24