ঢাকাMonday , 30 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিহারে পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের

Link Copied!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ভারতের বিহার রাজ্যে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার বিহারের মুজাফফরনগর আদালতে একাধিক ধারায় ইমরান খানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। আগামী ২১ অক্টোবর ওই মামলার শুনানি হবে। সুধীর কুমার ওঝা নামক এক ভারতীয় আইনজীবী এই মামলা দায়ের করেন।

আইনজীবী সুধীর কুমার ওঝা মুজফ্ফরপুরের মুখ্য বিচার বিভাগীয় আদালতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪(এ), ১২৫ ও ৫০৫ ধারা অনুযায়ী ওই মামলা দায়ের করেন। তার অভিযোগ, জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘আপত্তিজনক’ মন্তব্য করেছেন। এর পাশাপাশি তিনি তার বক্তব্যে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকিও দিয়েছেন।

গত শুক্রবার জাতিসঙ্ঘে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কার্যত ভারত-পাকিস্তান যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘আমি কোনো হুমকি দিচ্ছি না। কিন্তু আন্তর্জাতিক গোষ্ঠীকেও ভাবতে হবে, তারা ১৩০ কোটি মানুষের ভারতীয় বাজারকে তোষণ করবে, নাকি নিরাপরাধ নির্যাতিত মানুষের ন্যায়ের জন্য লড়বে। তা না হলে ভালো আশা আপনারা করতেই পারেন, কিন্তু খারাপের জন্যও তৈরি থাকুন।’

জাতিসঙ্ঘের ওই মঞ্চে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন,‘প্রথাগত যুদ্ধ শুরু হলে যা কিছু হতে পারে। যখন দুটো পরমাণু শক্তিধর দেশ পরস্পরের মুখোমুখি এসে দাঁড়ায়, তখন ফলাফল সীমান্তেই আটকে থাকে না। এখন এটা জাতিসঙ্ঘের কাছে পরীক্ষা, তারা কী চাচ্ছে!’

গুজরাট দাঙ্গা থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্যাসিস্টদের সঙ্গেও তুলনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্র : পার্সটুডে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24