ঢাকাSunday , 8 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আজকে দেখে মনে হয়নি এটা বাংলাদেশ : পাপন

Link Copied!

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট পারফরম্যান্স নিয়ে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুল হাসান পাপন। দলের ক্রিকেটারদের টেস্ট সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে রোববার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকের সামনে দলের পরিকল্পনার বিষয়ে ক্ষোভ জানান পাপন।

পাপন বলেন, ‘এটা টেস্ট। আমাকে যদি জিজ্ঞাসা করেন বলব, আজকে দেখে মনে হয়নি এটা বাংলাদেশ। প্রথম কথা হচ্ছে যে, খুবই দুঃখজনক, খুবই খারাপ। আমি পরশু রাত্রে এসেছিলাম, কালকে সকালেই আমার ফ্লাইট ধরার কথা। কিন্তু এই প্লান স্ট্রাটেজি দেখে আমি এতই হতাশ যে আমি যাওয়ার চিন্তাই বাদ দিয়ে দিয়েছি। যেটা শুরু হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে আর লাভ নেই। সামনে টি-টোয়েন্টি আছে, তখন থেকে নতুন করে আমাদের চিন্তা করতে হবে।’

তিনি বলেন, ‘প্লানিং নিশ্চয়ই ছিল। প্লানিংয়ে কোনো ঘাটতি থাকার কথা না তবে প্লান সঠিক ছিল না। এটা হলো আমার ব্যক্তিগত মত।’

ক্রিকেটারদের পারফরম্যান্সে নিয়ে হতাশ পাপন বলেন, দলের খেলা দেখে মনেই হচ্ছিল না যে তারা টেস্ট খেলছে। ক্রিকেটারদের টেস্ট সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পাপন বলেন, ‘পারফরম্যান্সের কথা যদি বলেন তাহলে আমি অবশ্যই বলবো, ক্রেডিট গোস টু আফগানিস্তান। কারণ তারা টেস্টের মতো করে ব্যাট করেছে। তাদের একজন সেঞ্চুরি করেছে, অন্যরা আশি নব্বই করে রান করেছে। আমাদের অন্য সব বাদ দিলাম, সাকিব, মুশফিক, রিয়াদরা যদি পঞ্চাশও করতে না পারে তাহলে আমাদের ওই ম্যাচ জেতার কোনো সম্ভাবনা নাই। (ব্যাটসম্যানদের দেখে) আমার মনেই হয়নি যে, এটা একটা টেস্ট হচ্ছে। প্রথম ইনিংস যদি আপনি দেখেন, সেট হয়ে যাওয়ার পর লিটন দাস যে শটটা খেললো, মুমিনুল পঞ্চাশ করার কই একশ দেড়শো করবে, সে হলো টেস্ট স্পেশালিস্ট, সে যে শটটা খেললো। রিয়াদ যে শটটা খেললো তাকে টেস্ট খেলা বলে না। ওদেরকে এখন কি বুঝাতে হবে, টেস্ট কিভাবে খেলতে হয়! …ওরা যদি ৩৭০ রান করে তাহলে বাংলাদেশ যে দল তাতে আমাদের ৫০০ রান করা উচিৎ। এটা মোটামুটি ব্যাটিং উইকেট ছিল, এখানে না পারার কোনো কথা না।’

জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর এটাই অভিষেক অ্যাসাইনমেন্ট। দায়িত্ব নিয়েই আফগানিস্তানের মতো নতুন দলের বিপক্ষে হযবরল পারফরম্যান্স। তবে চট্টগ্রামে টেস্টে খারাপ পারফরম্যান্সের জন্য কোচকে দায় দিতে চান না বিসিবি প্রধান।

‘কোচকে কিছু বলার নাই, ও একেবারে নতুন। ও প্লেয়ারদেরও চেনে না। তবে আমার মনে হয় এখান থেকে আমাদের সবারই অনেক কিছু শেখার আছে।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24