ঢাকাWednesday , 27 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, আহত ৫

Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলাবাজার এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। এঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা মেরি এন্ডারসনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফতুল্লার আলীগঞ্জের মৃত মোকলেছ শেখের ছেলে মোতাচ্ছের (৫০) ও অপরজনের নাম আলী হোসেন (৫০) বলে জানা গেছে। এ ঘটনায় আহত শুভ বাড়ৈ (৪০), মিম আক্তার (১৮) ও আয়েশাকে (১১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে যাত্রীবাহী আনন্দ পরিবহনের একটি বাস (নারায়ণগঞ্জ-ব-১১-০০৫০) ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় পাগলা বাজার এলাকায় নারায়ণগঞ্জগামী ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী নিহত হন।

এ সময় গাড়িতে থাকা আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই মঈনুল হোসেন জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আনন্দ পরিবহন ও তার চালক সোহাগকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24