ঢাকাFriday , 15 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসা দিবসে প্রেমের স্বীকৃতি চেয়ে আত্মহত্যার চেষ্টা

Link Copied!

বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমের স্বীকৃতি পেতে আত্মহত্যার চেষ্টা করেছে এক কলেজ ছাত্র। পরে মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আত্মহত্যার চেষ্টাকারী কলেজ ছাত্রের নাম সুবিন্দু মধু (১৮)। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বড়মগড়া গ্রামের সুখরঞ্জন মধুর ছেলে ও শেখ লুৎফর রহমান কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র সুবিন্দু মধুর (১৮) সাথে একই উপজেলার দুশমী গ্রামের ধীরেন বিশ্বাসের মেয়ে ও বরিশাল মহিলা কলেজের অর্নাসের ছাত্রী তৃষ্ণা বিশ্বাসের প্রেমের সর্ম্পক চলছিল। গত বুধবার সুবিন্দু তার প্রেমিকা তৃষ্ণা বিশ্বাসকে একাকী বিয়ে করে। কিন্তু প্রেমিকা তৃষ্ণা বিশ্বাসের পরিবার এই বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়।

এদিকে বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকা তৃষ্ণা বিশ্বাসের সাথে যোগাযোগ করতে না পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিক সুবিন্দু। এসময় স্থানীয়রা প্রেমিক সুবিন্দু মধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।