ঢাকাWednesday , 4 August 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন বাকৃবি অধ্যাপক

Link Copied!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (৩ আগস্ট) আনুমানিক রাত ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

জানা যায়, ড. আজহারুল হক একইসাথে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার ফুসফুসের প্রায় ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর গত ২৯ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। বাকৃবি ক্যাম্পাসে বুধবার (৪ আগষ্ট) সকাল ৯টায় তার জানাযা সম্পন্ন হয়েছে।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীসহ পুরো কৃষিবিদ পরিবার তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

অধ্যাপক অধ্যাপক ড. আজহারুল হক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা শাখার পরিচালক, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক, শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং গণতান্ত্রিক শিক্ষক ফোরামের বিভিন্ন গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24