ঢাকাMonday , 21 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১: চালক আটক

Link Copied!

নেত্রকোণার পূর্বধলায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন। নিহত আনোয়ার হোসেন দুর্গাপুর উপজেলার গুদারিয়া গ্রামের আবুল হাসিমের ছেলে।

সোমবার (২১জুন) বিকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার বালুচরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়,আজ বিকালে ৫ টা ৪০ মিনিটের দিকে আনোয়ার মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এই সময় দুর্গাপুর থেকে ময়মনসিংহ গামী একটি কাভার্ড ভ্যানের(ময়মনসিংহ -ন১১-৩০২৯) সঙ্গে শ্যামগঞ্জ -বিরিশিরি সড়কের বালুচরায় মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আনোয়ার গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮ টার দিকে মারা যান। পূর্বধলা থানার অফিসার ইন চার্জ (ওসি)মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন চালককে আটক করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যান সহ চালককে থানায় নিয়ে আসে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24