ঢাকাMonday , 21 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

৮ কেজি গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়া (২২) ও আজিম মিয়া (৬৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রাত ৮টার দিকে র‌্যাব-১ সিপিসি-৩ কার্যালয় থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফয়সাল মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজীরটেক এলাকার আলী হোসেনের ছেলে ও পার্শ্ববর্তী বাগলা এলাকার মোকসেদ হোসেনের ছেলে।

র‌্যাব-১ জানায়, সোমবার সন্ধ্যায় র‌্যাব-১ সিপিসি-৩ এর একটি দল আজিম মিয়ার বাগলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৮ কেজি গাঁজাসহ দাউদপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়া ও আজিম মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24