ঢাকাMonday , 21 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকের পুরুষাঙ্গ কর্তন: দোষ স্বীকার করলেন প্রিয়া

Link Copied!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা এলাকায় রতন নামের এক ব‌্যক্তির পুরুষাঙ্গ কর্তনের মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তার প্রেমিকা প্রিয়া ওরফে তানজিলা।

সোমবার (২১ জুন) মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) আবদুল কুদ্দুছ প্রিয়াকে আদালতে হাজির করেন। প্রিয়া স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান প্রিয়ার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, প্রিয়া ও রতনের মধ‌্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত ১৯ জুন রাত ২টা ২০ মিনিটের দিকে রতন গোলাম বাজারে অবস্থার করছিল। প্রিয়াসহ আরও তিন-চারজন তাকে ঝাউবাড়ী ব্রিজের কাছে নিয়ে যায়। রাত আড়াইটার দিকে প্রিয়ার নির্দেশে তার সঙ্গীরা রতনকে জাপটে ধরেন। পরে চাকু দিয়ে তার পুরুষাঙ্গ আলাদা করে ফেলা হয়। রতন তার স্ত্রীকে ফোন দিয়ে বিষয়টি জানান। তাকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রতনকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় রতনের স্ত্রী মুক্তা বেগম ২০ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রিয়াসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর আগানগরের কদমতলী এলাকা থেকে প্রিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24