ঢাকাMonday , 21 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজাসহ তিনজন নিহত

Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উপজেলার লবনকোটা নামক স্থানে রোববার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা ট্রাকচালক শাহ আলম গাজী (৫৭), তাঁর ভাতিজা রাব্বি (২৪) ও ঝালকাঠির কেফায়েতনগরের বাসিন্দা চালকের সহকারী রবিউল মাঝি (২৫)।

ভরাডোবা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়া জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের লবনকোটা নামক স্থানে ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক ও তাঁর সহকারী চাকা মেরামত করছিলেন। সেখানে পাশে দাঁড়িয়ে ছিলেন চালকের ভাতিজা রাব্বি। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24