ঢাকাMonday , 21 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরের তিন ইউপিতেই আ’লীগ প্রার্থী জয়ী

Link Copied!

লক্ষীপুরের কমলনগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবকটিতেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

তারা হচ্ছেন-চরফলকন ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোশারেফ হোসেন বাঘা, হাজিরহাট ইউনিয়নের মো. নিজাম উদ্দিন ও তোরাবগঞ্জ ইউনিয়নের মীর্জা আশ্রাফুল জামান রাসেল।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, চরফলকন ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন বাঘা ৭ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী সাজ্জাদুর রহমান ১ হাজার ১৫৩ ভোট পেয়েছেন।

তোরাবগঞ্জ ইউপিতে নৌকা প্রতীকের মীর্জা আশ্রাফুল জামান রাসেল ৮ হাজার ১১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী ফয়সল আহমেদ রতন পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24