ঢাকাMonday , 21 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষীপুর-২ আসন সংসদীয় উপনির্বাচন ও ৬ ইউপি নির্বাচন অনুষ্ঠিত

Link Copied!

পাপুল আসন লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচন ও রামগতি-কমলনগরে ৬টি ইউনিয়নের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সোমবার (২১জুন) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় লক্ষীপুর-২ আসনের উপনির্বাচন। ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে কমলনগরের তোরাবগঞ্জ, হাজির হাট ও ফলকন ইউনিয়নে প্রভাব বিস্তার করে নৌকার সমর্থকরা প্রকাশ্যে ভোট দিয়েছে বলে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ। এ ছাড়া প্রার্থীদের এজেন্টদের বের করা, প্রকাশ্যে সীল, জাল ভোটসহ নানান অনিয়মের অভিযোগ পাওয়া গেছে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে। সকালে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার পর প্রায় ১ ঘন্টা শান্তিপূর্ন ভাবে ভোট অনুষ্ঠিত হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটের অনিয়ম বাড়তে থাকে। নৌকার প্রার্থীদের প্রভাব বিস্তার ও কেন্দ্র দখলসহ নানান বিষয়ে চোখে পড়ে।

সংসদীয় আসনে এমপি পদে নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন লড়ছেন।

এ আসনে ১৩৬টি ভোট কেন্দ্রে ৪ লাক ২ হাজার ৯৬৩ ভোটার রয়েছে। ৯৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে নির্বাচনী এলাকায়। অপরদিকে রামগতি ও কমলনগরের ৬টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী, নারী সদস্য পদে ৮৩জন ও সদস্য পদে ২৫১জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এসব ইউনিয়নে মোট ১ লাখ ২৩ হাজার ২শ’৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ভোট গণণা ভোটে ল²ীপুর-২ উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন ও ইউপি নিবার্চন গুলোতে নৌকার প্রার্থীরা এগিয়ে রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24