ঢাকাSaturday , 19 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কোপা আমেরিকায় রদ্রিগেসের গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

Link Copied!

কোপা আমেরিকার উত্তেজনাকর ম্যাচে গিদো রদ্রিগেসের দারুণ হেডে উরুগুয়েকে হারালো আর্জেন্টিনা।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ড্রয়ের পর জিতল দলটি।

অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতিতে পূর্ণশক্তির দল নিয়ে নামে উরুগুয়ে। চিলির বিপক্ষে ১-১ ড্র করা দলে চারটি পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলে ফেরা খেলোয়াড়দের একজন, রদ্রিগেস গড়ে দেন ব্যবধান।

আক্রমণাত্মক শুরু করা আর্জেন্টিনাই পায় প্রথম ভালো সুযোগ। সপ্তম মিনিটে লিওনেল মেসির বাঁ পায়ের ট্রেডমার্ক শট ফিরিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা। ফিরতি বলে ঠিক মতো শট নিতে পারেননি লাউতারো মার্তিনেস।

দুই মিনিট পর রদ্রিগো দে পলের ক্রসে ক্রিস্তিয়ান রোমোরোর হেড ঠেকিয়ে দেন মুসলেরা। দ্বাদশ মিনিটে আর পারেননি তিনি। মেসির দারুণ ক্রসে রদ্রিগেসের হেড পোস্টের ভেতর দিকে লেগে অতিক্রম করে গোল লাইন। এই মিডফিল্ডারের প্রথম গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

২৭তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণের সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। বল পায়ে অনেকটা এগিয়ে গিয়ে মেসি খুঁজে নেন নাহুয়েল মোলিনাকে। তার বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন উরুগুয়ে গোলরক্ষক।

আর্জেন্টিনার আক্রমণের ঝাপটা সামলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় উরুগুয়ে। কিন্তু আক্রমণে সুবিধা করতে পারেনি দলটি। যোগ করা সময়ে সুযোগ আসে তাদের সামনে। কিন্তু ডি বক্স থেকে ঠিক মতো শট নিতে এদিনসন কাভানি।

প্রথমার্ধে আর্জেন্টিনা গোলের জন্য পাঁচটি শট নেয়, সবকটি ছিল লক্ষ্যে। উরুগুয়ের শট নিতে পারে কেবল একটি, সেটিও ছিল না লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি একটু বাড়ায় উরুগুয়ে। রক্ষণে নিজেদের কিছুটা গুটিয়ে নেয় আর্জেন্টিনা।

৬৯তম মিনিটে দারুণ একটি সুযোগ পায় উরুগুয়ে। কাছের পোস্টে দারুণ একটি ক্রসে একটুর জন্য মাথা ছোঁয়াতে পারেননি কাভানি। দূরের পোস্টে পা ছোঁয়াতে পারেননি লুইস সুয়ারেস।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24