ঢাকাFriday , 18 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নিপুণ রায় কারামুক্ত

Link Copied!

গ্রেফতারের আড়াই মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

শুক্রবার দুপুর ১টার দিকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৬ জুন) দুই মামলায় বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।

নিপুণ রায়ের জামিন আদেশের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তার বাবা নিতাই রায় চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গত ২৮ মার্চ রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পরে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা করা হয়।

এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থানায় বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা অপর মামলায় নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়। একইসাথে এই দুই মামলায় তাকে রিমান্ডেও নেয়া হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24