ঢাকাFriday , 18 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বিনা উসকানিতে হামলা-মামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি

Link Copied!

ময়মনসিংহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভা পন্ড করে দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা ও গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, বৃহষ্পতিবার ময়মনসিংহের চরকালিবাড়ি এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় পুলিশ প্রথমে বাঁধা দেয়। পরে জোর করে সভা বন্ধ করতে গিয়ে বিনা উসকানিতে পুলিশ লাঠিচার্জ ও নির্বিচারে গুলিবর্ষণ করে। ন্যাক্কারজনক এই হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের কেন্দ্রীয় এবং ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রায় একশো নেতাকর্মী আহত হন। এর মধ্যে ১৭ জন গুলিবিদ্ধ ও চারজনের মাথা ফেটেছে। এখনো ২৮ জন নেতাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার ও ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। তিনি পুলিশী হামলা ও মামলার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

তিনি আরো বলেন, প্রতিহিংসা পরায়ন সরকার ও তার অনুগত, আজ্ঞাবহ প্রশাসন প্রমাণ করেছে দেশে গণতন্ত্রের লেশমাত্র নাই। বর্তমান সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে নিজেদের অনৈতিক শাসন দীর্ঘস্থায়ী করতে আইন শৃঙ্খলা বাহিনীকে যথেচ্ছাচার ব্যবহার করে দেশে কর্তৃত্ববাদী শাসন কায়েম করছে। যার ফলে স্বাধীনভাবে রাজনীতি করবার বা কর্মস‚চী পালন করবার কোনো অধিকার কারোরই নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ময়মনসিংহ ও ঢাকায় ছাত্রদলের কর্মস‚চিতে পুলিশের হামলা ও গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে সরকার ও প্রশাসনকে হামলা, মামলা, দমন-নিপীড়ন বন্ধ করে রাজনীতির স্বাভাবিক বিকাশে হস্তক্ষেপ না করার আহবান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, রাজনীতির পথ বন্ধ হয়ে গেলে দেশ, জাতি, জনগণ এবং কারোও জন্য সুফল বয়ে আনবে না। গতকালের ঘটনাকে পুঁজি করে নতুন করে গ্রেফতার হয়রানি, নির্যাতন, নিপীড়ন বন্ধ করারও আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন তালুকদার, যুগ্ম আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, শামীম আজাদ, এ কে এম মাহবুবুল আলম, রেজাউল করিম, বিএনপি নেতা হাফেজ আজিজুল হক, আতাহারুল ইসলাম বুলবুলসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24