ঢাকাFriday , 18 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ পাঁচশ’ নেতাকর্মীর বিরুদ্ধে ময়মনসিংহে পুলিশের দুই মামলা

Link Copied!

ময়মনসিংহে ছাত্রদলের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংর্ঘষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো পাঁচশ’ নেতাকর্মীর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার সকালে কোতেয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মানিকুল ইসলাম বাদী হয়ে ওই মামলা দু’টি দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিষ্ফোরক আইনে এবং পুলিশের কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলা করায় ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার/পাঁচশ’ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক ছাত্রদলের আট নেতাকর্মীকে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে জব্দ করা ২০টি মোটরসাইকেল নিয়ে ট্রাফিক আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ, গত বৃহস্পতিবার (১৭ জুন) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের শম্ভুগঞ্জের দক্ষিণ চরকালিবাড়ী দাখিল মাদরাসা মাঠে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, মহানগর, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বাকৃবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশের সাথে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপ, পুলিশের গুলিবর্ষণ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে ছয়জন পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24