ঢাকাFriday , 18 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হবু ৪র্থ স্বামীকে হীরার আংটি দিলেন শ্রাবন্তী

Link Copied!

‘বধূ বেশে’ সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পর ফের আলোচনায় এসেছেন টালিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জনপ্রিয় এই নায়িকা চতুর্থবারের মতো বিয়ে করছেন কিনা তা নিয়ে গুঞ্জন উঠেছে।

তৃতীয় স্বামী রোশন আদালতে গিয়ে নতুন করে সংসার করতে চাইলেও তাতে সাড়া দেননি শ্রাবন্তী। তিনি কলকাতার ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলে কানাঘুষা শোনা যাচ্ছে। এমনকি অভিরূপের জন্মদিনে শ্রাবন্তী আংটি উপহার দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

অভিরূপ ফেসবুকে আঙুলে প্রেমের আংটি পরা ছবি পোস্ট করে লিখেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ। ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিতেও ভোলেননি তিনি।

শ্রাবন্তীছবিতে দেখা গেছে, প্ল্যাটিনামের উপর হীরা বসানো আংটির প্রথমে ইংরেজির ‘আই’ অক্ষরের চিহ্ন। তার পাশেই হৃদয়ের চিহ্ন।

সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হারার দুঃখ ভুলতে নাকি অভিরূপের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন এই টালিউড নায়িকা। পাহাড়ের ছবিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। যদিও এই ব্যাপারে সরাসরি মুখ খোলেননি শ্রাবন্তী কিংবা অভিরূপ। এখন শ্রাবন্তী-অভিরূপের নতুন রসায়ন নিছক গুজব কিনা তা সময়ই বলে দেবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24