ঢাকাWednesday , 16 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কারখানায় যাওয়ার পথে ট্রাকচাপায় ময়মনসিংহের পোশাকশ্রমিক নিহত

Link Copied!

গাজীপুরে ট্রাকের চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম কোহিনুর আক্তার (৩০)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়ার রানাকান্দা এলাকার নাজমুল ইসলামের স্ত্রী। তিনি আমবাগ এলাকার ভাড়া বাসা থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, কোহিনুর আক্তার প্রতিদিনের মতো আজ সকালে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। যাওয়ার পথে আমবাগ ব্রিজের পাশে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত যান।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা ট্রাকটি ভাঙচুর করেন এবং সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24