ঢাকাTuesday , 15 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিচার দাবিতে মানববন্ধন

Link Copied!

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালামের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিচার দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে লাহিড়ী ডিগ্রী কলেজের প্রভাষক সোহেল রানা, শিক্ষার্থী রাজু, রুবেল, রবিউল, আক্তারুল, তুষার রতনসহ বক্তারা অভিযোগ করে বলেন, আব্দুস ছালাম ইউনিয়ন পরিষদে বসে সহযোগীদের নিয়ে ইয়াবা সেবন করেছেন। পরবর্তীতে ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ইয়াবা সেবন নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ পরিবেশন হয়। প্রশাসন অভিযোগ খতিয়ে প্রমাণও পায়। অভিযোগ প্রমাণিত হওয়ার পরও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়া হয়নি। আমরা অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। অভিযুক্ত চেয়ারম্যানকে আইনের আওতায় আনা না হলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, প্রকাশিত সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সত্যতা যাচাইয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেনকে একটি প্রতিবেদন প্রেরণ করতে বলেন। কিন্তু তার দেয়া প্রতিবেদনটিতে সুস্পস্ট মতামত না থাকায় আবারও প্রতিবেদন দিতে বলেন জেলা প্রশাসন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিডিওটি সত্যতা যাচাইয়ে ঢাকার সিআইডিতে প্রেরণ করেন। যাচাই শেষে গত সপ্তাহে ভিডিওটি সত্যতা রয়েছে উল্লেখ করে সিআইডি থেকে নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন প্রেরণ করেন। পরে নির্বাহী কর্মকর্তা একমত পোষণ করে জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিও সত্য প্রমাণিত হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুধু অভিযোগের সত্যতার বিষয়ে একমত পোষণ করে প্রতিবেদন জমা দিয়েছেন। তাই আমরা আবারও নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি, ওই বিষয়ে করণীয় নিয়ে আগামী তিন কার্য দিবসের মধ্যে একটি সুস্পস্ট প্রতিবেদন জমা দিতে। আর সেই প্রতিবেদনটি আসলেই আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24