ঢাকাTuesday , 15 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘ইয়েমেনে প্রতি ৫ মিনিটে মারা যাচ্ছে এক শিশু’

Link Copied!

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রতি পাঁচ মিনিটে মারা যাচ্ছে অন্তত একটি শিশু। এছাড়া, দেশটির মোট হাসপাতালের শতকরা ৫০ ভাগ সেবা দেওয়ার মতো ব্যবস্থা এখন আর নেই।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব আল-কুব্বাত এসব তথ্য জানিয়েছেন।

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসন ও অবরোধের কারণে দেশটিতে এই অবস্থা সৃষ্টি হয়েছে।
সৌদি জোটের আগ্রাসন ও অবরোধের কারণে ইয়েমেনের স্বাস্থ্যখাতের ওপরে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে সে সম্পর্কে এক প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে এসব তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি জানান, সৌদি জোটের আগ্রাসনের কারণে ইয়েমেনের মোট ৫২৭টি হাসপাতাল সম্পূর্ণ কিংবা আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

আল-কুব্বাতি যে প্রতিবেদন তুলে ধরেছেন তাতে বলা হয়েছে, প্রতিবছরই ইয়েমেনে অন্তত আট হাজার নারী মারা যাচ্ছে এবং দুই কোটি ৬০ লাখ শিশু মারাত্মক অপুষ্টির শিকার।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24