ঢাকাTuesday , 15 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ২ জনকে গণপিটুনি

Link Copied!

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নয়ামাটি ভাবীবাজার এলাকায় সোমবার রাতে একটি বাড়িতে তাণ্ডব চালিয়ে পালানোর সময় কিশোর গ্যাংয়ের দুইজনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় রাব্বি (১৮) ও মাসুদ (১৯) নামে দুই কিশোরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ভাবীবাজার এলাকার ইসমাইল (৩০) নামে এক যুবকের উপর ফুসে উঠে কিশোর গ্যাং প্রধান স্বাধীন (১৯)। সোমবার রাতে ইসমাইলকে মারধর করতে তার বাড়িতে প্রায় ৭০ থেকে ৮০ জন কিশোর দেশীয় অস্ত্র রামদা, কুড়াল, ছুরি নিয়ে হামলা চালায় স্বাধীন। এসময় তাকে না পেয়ে তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। তখন ইসমাইলের বাবা ইব্রাহীমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে স্বাধীন তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। এসময় ধাওয়া করে রাব্বি ও মাসুদ নামে দু’জনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যায় এলাকার কয়েকজন।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাড়ির পক্ষ থেকে ইব্রাহিম নামে এক ব্যক্তি কিশোর গ্যাংয়ের প্রধান স্বাধীনসহ তার ১২ সহযোগীর নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24