ঢাকাMonday , 14 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ৯৯৯-এ কল করার পর উদ্ধার হলো টাওয়ারে আটকে পড়া ঈগল

Link Copied!

ময়মনসিংহের কোতয়ালি থানার শম্ভুগঞ্জে গেল তিনদিন ধরে মোবাইল টাওয়ারে আটকে ছিল একটি ঈগল পাখি। অনেকেই নিচ থেকে আফসোস করলেও প্রায় ২০০ ফুট ওপরে পাখিটিকে উদ্ধারের ব্যবস্থা জানা নেই কারও, জনসাধারণের কারও টাওয়ার বেয়ে ওঠারও সুযোগ নেই। অগত্যা গতকাল জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল দেন স্থানীয় এক যুবক। খবর পেয়ে পাখিটিকে উদ্ধার করেছে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি দল।

সোমবার (১৪ জুন) জাতীয় জরুরি সেবার সদর দফতরের পরিদর্শক আনোয়ার এই তথ্য জানান।

তিনি বলেন, রবিবার (১৩ জুন) বিকেল পৌনে চারটায় মোজাহিদ নামে একজন কলার এ তথ্য দেন। পরে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি ময়মনসিংহ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে পাখিটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে পাখিটি উদ্ধার করে।

ময়মসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দীনের বরাত দিয়ে আনোয়ার সাত্তার আরো জানান, দুইশ ফুট উঁচু টাওয়ার থেকে প্রায় ঘণ্টা খানেক প্রচেষ্টা চালিয়ে আটকে পড়া ঈগল পাখিটি তারা নিরাপদে উদ্ধার করতে সমর্থ হয়েছেন।

প্রাথমিক শুশ্রূষার পর সুস্থ হলে বনবিভাগের মাধ্যমে ঈগল পাখিটিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24