ঢাকাSunday , 13 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে কটূক্তি করে আ’লীগ থেকে বহিষ্কার হলেন মেয়র

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান ওরফে স্বপনকে শহর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপি স্বাক্ষরিত এক পত্রে রোববার দুপুরে এই বহিষ্কারের কথা জানানো হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ জুন প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন শহরের আকুর টাকুর পাড়ায় একটি জমি পরিমাপকে কেন্দ্রে ওই জমির মালিকের জামাতার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে তিনি তাকে বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মানি না’। তাছাড়াও তিনি নানা অশ্লীল বক্তব্য প্রদান করেন।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই তাকে বহিষ্কারের দাবি জানান।

শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ মজিদ সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দেন হাফিজুরকে দল থেকে বহিষ্কার করা না হলে তিনি পদত্যাগ করবেন।

এর আগে গত ৯ জুন প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি কারণে হাফিজুর রহমান স্বপনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় পৌর কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

এছাড়াও মোবাইল ফোনে হুমকির দেওয়ার ঘটনায় শহরের আকুর টাকুর পাড়ার প্রয়াত আশরাফ চৌধুরীর জামাতা মফিজুর রহমান টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

প্রসঙ্গত, হাফিজুর রহমান স্বপন প্রথমে ছাত্রদল ও পরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সালে জুন মাসে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানের পরেই তিনি প্রথমে যুগ্ম-সাধারণ সম্পাদক ও পরে সহ-সভাপতি পদ লাভ করেন।

হাফিজুর রহমান স্বপন টাঙ্গাইল পৌরসভার ১৬ নং ওয়ার্ডে পর পর চার বার কাউন্সিলর নির্বাচিত হন। সর্বশেষ গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর প্যানেল মেয়রের দায়িত্ব পান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24