ঢাকাSunday , 13 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে একদিন আগে নিখোঁজ এক কিশোরের লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার কাঠাল ইউনিয়নের তেতুলিয়া পাড়া গ্রামের মিলন বাজার এলাকার পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিফাত মিয়া (১৩) উপজেলার দরিল্লা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

সে তার বাবার সঙ্গে ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষ করতেন ও ধান মাড়াই করার মেশিন চালাতেন।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল মডেল থানার ওসি মাইন উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে রিফাতকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়াও সিআইডি টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করছেন।

তিনি আরও বলেন, গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে রিফাত মিয়া মিলন বাজার যাবে বলে বাড়ি থেকে বের হয়। রাত ৮ টার দিকে তাকে বাড়ির পাশে দেখা গেলেও, রিফাত রাতে বাড়িতে ফিরেনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24