ঢাকাSunday , 13 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী-সন্তান ও এক যুবককে গুলি করে হত্যা, এএসআই আটক

Link Copied!

কুষ্টিয়ায় প্রকাশ্যে স্ত্রী-ছেলে ও এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে । আজ রবিবার সকালে কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত এএসআই সৌমেনকে আটক করেছে ‍পুলিশ। তিনি খুলনার ফুলতলা থানায় কর্মরত। তবে কী কারণে এ হত্যা করা হয়েছে, সে বিষয় কিছু জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে সে পড়ে যায়। এরপর নারী ও এক পুরুষকে কাছ থেকে গুলি করা হয়। এরপর মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিলে হামলাকারীকে একটি বাড়ির মধ্যে আটকে রাখে।

এছাড়া আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার তিনজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম জানান, তিনজনকে গুলি করা হয়েছে। অভিযুক্ত এএসআই সৌমেনকে আমরা আটক করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সঠিক তথ্য জানাতে পারব।

সূত্র : সময় নিউজ টিভি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24