ঢাকাSunday , 13 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫৩

Link Copied!

পশ্চিম নাইজেরিয়ার জামফারা অঞ্চলে বন্দুকধারীর হামলায় ৫৩ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হন আরও বেশ কয়েকজন। একটি ডাকাতদল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। শনিবার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

স্থানীয়রা বলছে, এ হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে। জুরমি জেলার কদাওয়া, কাওয়াটা, মাদুবা, গন্ডা সামু, সোলাভা ও আসসওয়া গ্রামে হামলা চালায় মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা। তারা বাসিন্দাদের ওপর গুলি চালায়। ডাকাত দলটি কৃষকদের জমিতে গিয়েও তাদের ওপর আক্রমণ করে।

জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বলেছেন, শুক্রবার ১৪টি মরদেহ রাজ্যের রাজধানী গুসাউতে নিয়ে যাওয়া হয়েছে। হামলার পর ওই এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আরও ৩৯টি মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী শহর দৌরানে দাফন করা হয়েছে।
শুক্রবার এই ঘটনায় জামফারার গভর্নর বেলো মাতোওয়ালে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি নিজেদের রক্ষা করা জন্য স্থানীয়দের আহ্বান জানিয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24