ঢাকাSunday , 13 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এবার পাবিপ্রবিতে গভীর রাতে পরীক্ষা নেওয়ার নোটিশ, ফেসবুকে তোলপাড়

Link Copied!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গভীর রাতে ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর ক্লাস নেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে পরীক্ষার আয়োজনের নোটিশ দিয়েছে একটি বিভাগ। বিষয়টি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। সংশ্লিষ্ট বিভাগের পরীক্ষা কমিটির সভাপতি দীপংকর কুন্ডু স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্যাডে গত ১২ জুন একটি নোটিশ দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, ‌ওই বিভাগের ২০১৫-২০১৬ সেশনের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হলো।

এতে জানানো হয়েছে, আগামী ২৩ জুন কোর্স নং ইইই-৪১২১, ২৮ জুন ইইই-৪১৩৫, ৩ জুলাই ইইই-৪১০৯, ৭ জুলাই ইইই-৪১০১ এবং ১৩ জুলাই ইইই-৪১০৩ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা রুটিন মোতাবেক রাত সাড়ে ১০ টায় শুরু হবে এবং শেষ হবে দেড়টায়।
Bangladesh Pratidin

নোটিশপ্রাপ্তির পর পরই ওই বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক পেজ ‘পাবিপ্রবি ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস’ এ শিক্ষার্থীরা বিভিন্ন মন্তব্য করে পোস্ট দিতে থাকেন।

এর মধ্যে সুমাইয়া ইইয়াসমিন নামে এক শিক্ষার্থী লিখেছেন, বাহ ‘তাহাজ্জুদের নামাজ পড়ে সবাই এক্সাম দিতে পারবে’। আরেক শিক্ষার্থী সজিব হাসান লিখেছেন, ‘চলছে সার্কাস’। এ ছাড়া অনেক শিক্ষার্থী বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।

শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাবিপ্রবি ক্যাম্পাসে কী চলছে, আমরা বুঝতে পারছি না। ভিসি স্যার প্রকল্প নিয়ে ব্যস্ত আর শিক্ষকরা রাতে পরীক্ষা নেওয়ার নোটিশ দিতে ব্যস্ত। আমাদের দুর্ভাগ্য বলেও তারা আফসোস করেন।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-২০১৬ সেশনের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের তাত্ত্বিক পরীক্ষা কমিটির সভাপতি দীপংকর কুন্ডু সাতে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এটি ভুলবশত টাইপিং মিসটেক হয়েছে। সময় ঠিক করে দেওয়া হবে। কীভাবে এত বড় ধরনের ভুল হলো? জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

পাবিপ্রবি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান দীলিপ কুমার সরকারের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গভীর রাতে অনলাইনে ক্লাস নিয়ে সারাদেশে জন্ম দেওয়া বিতর্কের রেশ না কাটতেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গভীর রাতে পরীক্ষা নেওয়ার নোটিশ দেওয়ায় বিষয়টি তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এই নোটিশ ছাত্রছাত্রীদের কাছে যাওয়া মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় উঠেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24