ঢাকাSaturday , 12 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মসজিদে এসির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

Link Copied!

Bidduth-বিদ্যুৎস্পৃষ্টে-Electricity-Shock-Warning-Risk-Of-Dead current

সিরাজগঞ্জে মসজিদের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজিদ শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুন) সকালে পৌর এলাকার শাহেদ নগর বেপারিপাড়া জামে মসজিদের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাজিদ শহরের সয়াগোবিন্দ মহল্লার সমশের শেখের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, শনিবার সকালে শাহেদ নগর বেপারীপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে এসি সংযোগের বৈদ্যুতিক তারের সঙ্গে সাজিদের মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক মসজিদের এসির তার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মৃত সাজিদের পাশে তারের সঙ্গে প্লাস লাগানো ছিল। খবর পেয়ে নেসকোর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24