ঢাকাWednesday , 9 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে তরুণী নির্যাতন: ২ জনের দোষ স্বীকার, কারাগারে ১

Link Copied!

ভারতে নির্যাতনের শিকার তরুণীকে পাচারে জড়িত থাকার অভিযোগের মামলায় দুজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। আরেকজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ জুন) মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার ইন্সপেক্টর মহিউদ্দিন ফারুক আসামিদের আদালতে হাজির করেন।

আসামিদের মধ‌্যে মেহেদি হাসান বাবু ও মহিউদ্দিন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং আব্দুল কাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। একই আদালত আব্দুল কাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩ জুন এই তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে, মামলাটিতে মঙ্গলবার আমিরুল ইসলাম ও আবদুস সালাম মোল্লার পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পাচার হওয়ার পর ৭৭ দিনের নির্যাতন ও বন্দীদশা থেকে সম্প্রতি পালিয়ে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় গত ১ জুন মামলা দায়ের করেছিলেন ওই তরুণী। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24