ঢাকাWednesday , 9 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কানাডায় ৪ মুসলিম হত্যা: যা বললেন ট্রুডো

Link Copied!

কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে ইচ্ছে করে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে ন্যাথানিয়েল ভেল্টম্যান নামে ২০ বছর বয়সি ইসলামবিদ্বেষীয় চালক।  এ হত্যার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডার স্থানীয় সময় রোববার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  এতে একই পরিবারের চারজন নিহত হন। ওই নৃশংস হামলায় মুসলিম পরিবারটির ফায়েজ আফজাল নামে ৯ বছরের আরেক শিশুও গুরুতর আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দেশটির পুলিশ বলছে, ইসলামবিদ্বেষ থেকেই পূর্ব-পরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের ওপর এ হামলা চালানো হয়েছে।  এ ঘটনায় ওই কানাডিয়ান তরুণকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার হাউস অব কমন্সে বক্তৃতাকালে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এটি একটি হত্যাকাণ্ড, কোনো সড়ক দুর্ঘটনা নয়। এটা একটা সন্ত্রাসী হামলা। ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলা চালানো হয়েছে।

ট্রুডো বলেন, ইসলামবিদ্বেষ থেকে এ হামলা চালানো হয়েছে।

কট্টর ডানপন্থি বর্ণবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কানাডার লড়াই এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ট্রুডো বলেন, কানাডায় এ ঘটনা ঘটছে। এটি বন্ধ করতে হবে।

হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি দ্রুত সেরে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে ট্রুডো বলেন, ছোট শিশুটি দ্রুত সেরে উঠবে। যদিও তারা জানেন, শিশুটি এই কাপুরুষোচিত হামলার কারণে সৃষ্ট দুঃখ-কষ্ট-ক্ষোভ নিয়ে বেঁচে থাকবে।  আটক তরুণের বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি’ হত্যার ৪টি এবং হত্যাচেষ্টার একটি অভিযোগ আনা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24