ঢাকাMonday , 7 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে বজ্রপাতে দুই বোনের মৃত্যু

Link Copied!

দিনাজপুরের হিলিতে বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মহসিনা (১২) ও মোব্বাসেরা (৯) নামের দুই সহদোর বোনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।

নিহত মহসিনা ও মোব্বাসেরা হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টামাধবপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য লোহা চড়া গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে।

আদরের দুই শিশু মেয়েকে হারিয়ে শোকে বিভোর নিহতের মা-বাবাসহ প্রতিবেশী সবাই।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে মুসলধারে ঝড় বৃষ্টি হচ্ছিল। এ সময় মহসিনা (১২) ও তার ছোট বোন মোব্বাসেরা (৯) দু’জনে মিলে বাড়ির বাইরে বৃষ্টির পানিতে আম কুড়াতে বেড় হয়। এ সময় তীব্র বজ্রপাতে দু’জনেরই মৃত্যু হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24