ঢাকাMonday , 7 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পুড়ে গেছে বস্তির কয়েকশ’ ঘর

Link Copied!

সাততলা বস্তিতে আগুনেরাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে কয়েকশ’ ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার ভোর রাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টা ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান বলেন, প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাজধানীর সাতটি স্টেশনের ১৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, পানির উৎস শেষ হয়ে যাওয়ার কারণে আগুন নেভাতে বেশ কিছুটা বেগ পেতে হয় তাদের।

বস্তির বাসিন্দারা জানান, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাঁশ, কাঠ আর টিন দিয়ে তৈরি বস্তির ঘরগুলোতে। ক্রমেই বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। চোখের সামনেই পুড়ে যায় কয়েকশ’ ঘর।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া বলেন, ভোর রাত ৪টা ৮ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর তারা পাননি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, বস্তিতে আগুন ছড়িয়ে পড়ার সব উপাদানই ছিল। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই বস্তিতে অসংখ্য অবৈধ গ্যাস, বিদ্যুৎ-সংযোগ আছে। এসব থেকেই বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সবশেষ গত বছর ২৩ নভেম্বর মধ্যরাতে ভয়াবহ আগুনে এই বস্তির প্রায় আড়াই শতাধিক ঘর পুড়ে গিয়েছিল। ২০১২, ২০১৫ ও ২০১৬ সালেও আগুনে পুড়েছিল সাততলা বস্তি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24