ঢাকাFriday , 4 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গোল করেও আর্জেন্টিনাকে জেতাতে পারলেন না মেসি

Link Copied!

বার্সেলোনার হয়ে সারা মরশুমজুড়ে গোল করেছেন। অবশ্য, তবুও ক্লাবকে লা লিগা জেতাতে পারেননি লিওনেল মেসি। এবার দেশের জার্সিতেও গোল পেলেন এলএম টেন। তা সত্ত্বেও জয় পেল না আর্জেন্টিনা।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্তিনা। মেসিদের জিততে দিলেন না অ্যালেক্সিস স্যাঞ্জেজ। প্রথমার্ধে তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় চিলি।

যদিও চেষ্টায় ত্রুটি রাখেননি লিও। দ্বিতীয়ার্ধে মুহুমুর্হু আক্রমণে চিলিকে ব্যতিব্যস্ত করে রাখেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে চিলির গোলরক্ষক ক্লদিও ব্র্যাভো দুর্ভেদ্য হয়ে ওঠেন। বিশেষ করে শেষ ১০ মিনিটে মেসির দু’টি দুরন্ত আক্রমণ প্রতিহত করেন তিনি। তাছাড়া ৮০ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেয়া মেসির বাঁকানো ফ্রি-কিক শট পোস্টে প্রতিহত হয়ে ফিরে না এলে ম্যাচে জয় তুলে নিতে পারত আর্জেন্টিনা।

ম্যাচের ২৩ মিনিটের মাথায় ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি উপহার দেন আর্জেন্টিনাকে। ২৪ মিনিটের মাথায় স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মেসি। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে।

মেসি ছাড়বেন না ক্লাব, ইতিবাচক বার্সা-প্রধান

যদিও খুব বেশিক্ষণ ব্যবধান বজায় রাখতে পারেনি আর্জেন্টিনা। ৩৬ মিনিটে গ্যারি মেদেলের পাস থেকে বল ধরে আর্জেন্টিনার জালে জড়িয়ে দেন স্যাঞ্চেজ। চিলি ম্যাচে ১-১ সমতা ফেরায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে মেসির ফ্রি-কিক সেভ করেন ব্র্যাভো। বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল ১-১। বলাবাহুল্য ম্যাচের বাকি সময়েও কোনো দলই প্রতিপক্ষের গোলমুখ খুলতে না পারায় চূড়ান্ত স্কোর-লাইনে কোনো বদল হয়নি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24