ঢাকাThursday , 3 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিল সন্ত্রাসীরা

Link Copied!

সাভারের আশুলিয়ায় ফরহাদ হোসেন নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দেয়াসহ পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মুমূর্ষু অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় সকাল এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা মো. ফরহাদ হোসেন সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

ফরহাদ হোসেনের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় ফরহাদ ভোরে শরীর চর্চার জন্য বের হন। সকাল ৭টার দিকে জিমে শরীর চর্চা শেষে একা বাসায় ফিরছিলেন। এ সময় মাহবুব, তমাল, আলমগীর ও সোহেলের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী লোহার পাইপ, হকস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে ফরহাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার হাত-পা ভেঙে দেয়াসহ একটি পায়ের রগ কেটে দেয় সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে রাস্তার ওপর ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24