হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৩২৮ গ্রাম স্বৰ্ণসহ তিন ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই’র একটি দল। তারা সংঘবদ্ধ স্বর্ণ চোরাকারবারি চক্রের সদস্য।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বৰ্ণ হাতবদলের সময় এদের ধরা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এছাড়া আটককৃতদের কাছ থেকে ৫টি আইফোন ও ৩টি ট্যাব জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আগেই বিমানবন্দরে অবস্থান নিয়েছিল এনএসআই’র দলটি।