ঢাকাWednesday , 2 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরের মধ্যে ভারতকে এস-৪০০ সরবরাহ করবে রাশিয়া

Link Copied!

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, তার দেশ ভারতকে পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ সরবরাহ করবে।

তিনি মঙ্গলবার ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এ প্রতিশ্রুতি দেন।  খবর ভারতীয় গণমাধ্যম দ্যা প্রিন্টের।

ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ব্রিক্স গঠিত।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এস-৪০০ সরবরাহের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনিনি এবং ভারতীয় কর্তৃপক্ষ এটি গ্রহণের সিদ্ধান্ত অটল রয়েছে।

এর দুই সপ্তাহ আগে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সমরাস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্ট- এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সান্দার মিখেইয়েভ বলেছিলেন, আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারত এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থার প্রথম চালান পেতে যাচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও জানান, ভারতের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক, রাজনৈতিক, প্রতিরক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত থাকবে।

ভারত ২০১৮ সালের অক্টোবর মাসে রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস-৪০০ ব্যবস্থা কেনার চুক্তি করে। ২০২৫ সাল নাগাদ এসব ব্যবস্থা ভারতকে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।

৫০০ কোটি ডলার মূল্যের এ চুক্তির মধ্যে নয়াদিল্লি এরই মধ্যে মস্কোকে ৮০ কোটি ডলার পরিশোধ করেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24