ঢাকাTuesday , 1 June 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কঙ্গোর দুই গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত ৫০

Link Copied!

ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। সামরিক কর্মকর্তা ও দেশটির আইনশৃঙ্খলা পর্যবেক্ষকদের বরাত দিয়ে গতকাল সোমবার এ খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালিয়েছে। অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের সাথে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) এর সাথে সম্পর্ক রয়েছে।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র জুলস এনগোনো ডিপিএ সংবাদ সংস্থাকে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরির দুই গ্রাম বোগা ও তিচাবিতে এ হামলার ঘটনা ঘটে । বোগায় প্রাণ হারিয়েছেন ২৮ জন এবং তিচাবিতে প্রাণ হারিয়েছেন ২২ জন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24