ঢাকাMonday , 31 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের দায়ে পাঁচবার যাবজ্জীবন ও ৯৮৮ বছরের কারাদণ্ড

Link Copied!

দক্ষিণ আফ্রিকায় ধর্ষণ, চুরি ও ডাকাতির মামলায় এক যুবককে পাঁচবার যাবজ্জীবন এবং ৯৮৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গত শনিবার দেশটির নর্থ হাউটেং (প্রিটোরিয়া) হাইকোর্টের বিচারপতি পেপি মোসোপা এ রায় দেন।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম নিউজ-২৪- এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির সেলো আব্রাম ম্যাপোনিয়া (৩৩) নামে এক কৃষ্ণাঙ্গ যুবক অর্ধশতাধিক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং শতাধিক ফৌজদারি অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে।
ধর্ষণের শিকার মহিলাদের মামলার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে গ্রেফতার হয়েছিলেন ম্যাপোনিয়া। এ মামলায় সাহস করে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন আদালতের বিচারপতি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24