ঢাকাFriday , 28 May 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আজ বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা

Link Copied!

আজ শুক্রবার ৮ ঘণ্টা দেশজুড়ে ইন্টারনেটের ধীরগতি হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (২৮ মে) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সমস্যা দেখা দিতে পারে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এর পক্ষ থেকে বলা হয়েছে, কক্সবাজার সড়ক বিভাগ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সড়ক উন্নয়ন কাজের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবলের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূ-গর্ভস্থ ক্যাবল রুট স্থাপনের কাজ সম্পন্ন করেছে।
নতুন রুটে স্থাপন করা অপটিক্যাল ফাইবার ও পাওয়ার ক্যাবলের সঙ্গে এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলের সংযোগ দেওয়ার কার্যক্রমসহ টার্মিনেটেড সার্কিটসমূহের সব ট্রাফিক নতুন ভূ-গর্ভস্থ ক্যাবল (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন)-এ স্থানান্তর করা হবে শুক্রবার। এদিন বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ৮ ঘণ্টা সময়ের মধ্যে সম্পন্ন কাজটি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিএসসিসিএল মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মো. শহিদুল ইসলাম জানান, এই ৮ ঘণ্টা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

এর আগে গত কয়েকদিন ধরে ইন্টারনেট সেবা স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীর গতি রয়েছে।

জানতে চাইলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক জানান, শুক্রবার ৮ ঘণ্টা দেশজুড়ে ইন্টারনেট সেবা কিছুটা বিঘ্নিত হতে পারে। গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে ২০-৩০ শতাংশ কম সেবা পাবেন। কক্সবাজারে ভূ-গর্ভস্থ ক্যাবল রক্ষণাবেক্ষণ-জনিত কারণে এমনটি হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24